ঢাকা | বঙ্গাব্দ

জ্বালানি খরচের প্রভাবে চড়া নিত্যপণ্যের বাজার 

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
জ্বালানি খরচের প্রভাবে চড়া নিত্যপণ্যের বাজার  ছবির ক্যাপশন:
ad728

ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন খরচ বেড়েছে। এর প্রভাব পড়ছে প্রায় সব নিত্যপণ্যের বাজারেই।

রাজধানীর কাঁচাবাজারে ঢুকলেই চোখে পড়ছে বাড়তি দামের চাপ। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম—কেজি ২০০ টাকা। সবজির পর এবার মাংসের বাজারেও বাড়তি চাপ। বাজারভেদে বাড়তি দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। মুরগির দামও ক্রেতাদের স্বস্তি দিচ্ছে না।

ডিমের বাজারেও চোখে পড়ছে বাড়তি দামের চাপ। ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন ও পরিবহন দুই দিকের বাড়তি খরচই প্রভাব ফেলছে বাজারদরে।

এদিকে মাছের বাজারেও নেই স্বস্তি। বাজারভেদে বিভিন্ন মাছের দামে রয়েছে ওঠানামা। তবে সবচেয়ে বেশি আলোচনায় ইলিশ—কেজিপ্রতি দাম ছাড়িয়েছে দুই হাজার টাকা।

এদিকে সপ্তাহান্তে ভোজ্যতেলের দামে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা। হঠাৎ দাম বৃদ্ধির কারণে ক্ষোভ ঝাড়ছেন ব্যবসায়ীরা। 

সবজি থেকে শুরু করে মাছ-মাংস, ডিম কিংবা মুদি দোকান—প্রায় প্রতিটি বাজারেই এখন বাড়তি দামের চাপ। ব্যবসায়ীরা এর পেছনে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধিকে দায়ী করলেও, বাড়তি দামের এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তি

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কতো টাকা পাবেন, জানালেন মুক্তি