ঢাকা | বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় ধরাশায়ী বাংলাদেশ 

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2026 ইং
দক্ষিণ আফ্রিকায় ধরাশায়ী বাংলাদেশ  ছবির ক্যাপশন:
ad728

৫৭ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ১০০ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলো বাংলাদেশ। ম্যাচ বাঁচাতে পঞ্চম দিনে লম্বা ব্যাটিংয়ের প্রয়োজন থাকলেও সকালের সেশনে খুব বেশিদূর এগোতে পারেনি টাইগাররা। ইনিংস হার এড়িয়ে সামান্য লিড পেলেও দ্রুতই ভেঙে পড়ে মিডল ও লোয়ার অর্ডার।

দলের শেষ ভরসা ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কাগিসো রাবাদার বলে লিটন বোল্ড হওয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকও। সাইমন হার্মারের বলে এগিয়ে এসে খেলতে গিয়ে গ্লাভস ছুঁয়ে শর্ট লেগে ক্যাচ দেন তিনি। অন-ফিল্ড আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় স্বাগতিকরা; ৬২ বলে ২২ রান করেন মুশফিক।

এরপর মাত্র ৮ রানের ব্যবধানে শেষ চার উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ৫১ রান খরচায় ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার সাইমন হার্মার। এ ছাড়া রাবাদা শিকার করেন ৩টি উইকেট, যিনি প্রথম ইনিংসেও পাঁচ উইকেট পেয়েছিলেন।

ম্যাচের শুরুতে অবশ্য দারুণ লড়াইয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে তাওহিদ হৃদয়ের ১৩৭ এবং লিটন দাসের ১২০ রানের সুবাদে ৪০০ রানের সংগ্রহ গড়ে সফরকারীরা। জবাবে মার্কাস অ্যাকারম্যানের ক্যারিয়ারসেরা ১৫৭ ও রায়ান রিকেলটনের ১০২ রানে (১৬৫ বলে ১৩ চার) ভর করে ৫৫৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা, যাতে ১৫৭ রানের বড় লিড পায় স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ১১ রানের সামান্য লিড নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় নেমে প্রথম ওভারেই একটি উইকেট তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের ডেলিভারিতে এইডেন মার্করামকে ফেরানোর সুযোগ তৈরি হলেও সেটি নো বল হওয়ায় বেঁচে যান তিনি। এরপর আর কোনো বিপদ ঘটেনি; মাত্র ১.৩ ওভারে এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

বিভি/একেএম/এআই


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জুলাই জাদুঘর প্রমাণ করে স্বৈরাচারকে কেউ সহ্য করে না: স্পিকার

জুলাই জাদুঘর প্রমাণ করে স্বৈরাচারকে কেউ সহ্য করে না: স্পিকার