স্টিভ উইটকফ ও আব্বাস আরাগচি
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে নিঃশেষ করে দেওয়ার হুমকিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন মিথ্যা রাজনৈতিক প্রচারণা বলে মন্তব্য করেছে আইআরজিসি। ইরানের সাথে যুদ্ধে সুবিধা করতে না পেরে এ ধরণের মন্তব্য বলেও দাবি আইআরজিসি মুখপাত্রের।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়া ইরানের প্রতিনিধি দলকে কাতারের মধ্যস্থতায় বৈঠকের অনুরোধের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে প্রায় তিন ঘন্টার দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার শর্ত হিসেবে অবিলম্বে নৌ-অবরোধ প্রত্যাহার, জব্দকৃত ইরানি সম্পদ ফেরত এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে ইরানের প্রতিনিধিরা। মার্কিন প্রেসিডেন্ট দুই দেশের প্রতিনিধিদের বৈঠককে ইতিবাচক বলে মন্তব্য করেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেওয়া বা ওয়াশিংটনের হামলায় সহায়তা করা দেশগুলো যেকোনো আগ্রাসনে সহযোগী হিসেবে বিবেচিত হতে পারে—ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
বসির আহমেদ