ঢাকা | বঙ্গাব্দ

ফুটবল মাঠেও ধাক্কা ইসরাইলের, নেতানিয়াহুর দেশের বিরুদ্ধে খেলতে চায় না আয়ারল্যান্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 27, 2026 ইং
ফুটবল মাঠেও ধাক্কা ইসরাইলের, নেতানিয়াহুর দেশের বিরুদ্ধে খেলতে চায় না আয়ারল্যান্ড ছবির ক্যাপশন:
ad728

আইরিশ ফুটবলারদের মধ্যে নাইটই প্রথম খেলোয়াড়, যিনি সরাসরি ম্যাচটি না খেলার পক্ষে নিজের অবস্থান জানিয়েছেন।

আগামী রবিবার হাঙ্গেরির ডেব্রেসেনে নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবে আয়ারল্যান্ড ও ইসরাইল। ম্যাচটি বয়কটের দাবিতে আয়ারল্যান্ডে জোরালো প্রতিবাদ চলছে। এমনকি প্রতিবাদের অংশ হিসেবে আয়ারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএআই) তাদের বরাদ্দ করা টিকিটের কোটা গ্রহণ করেনি। ফলে মাঠে কোনো আইরিশ সমর্থকের উপস্থিতি থাকার কথা নয়।

গত বৃহস্পতিবার কসোভোর কাছে ১-০ গোলে হারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাইট। সেখানে ইসরাইলের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে নিজের আপত্তির কথা জানান ব্রিস্টল সিটির এই মিডফিল্ডার।

নাইট বলেন, ‘আমার মনে হয় না এই ম্যাচটি হওয়া উচিত। তবে যেহেতু ম্যাচটি আয়োজিত হচ্ছে, আমাদের স্কোয়াডে বিষয়টি নিয়ে আরও গভীরভাবে আলোচনা করা প্রয়োজন।’

এর আগে আইরিশ দলের কোচ হেইমির হালগ্রিমসনও স্বীকার করেন, ইসরাইলের বিপক্ষে খেলার সিদ্ধান্তটি দলের অনেক খেলোয়াড়কে অস্বস্তিতে ফেলেছে।

ম্যাচটি নিয়ে নাইট আরও বলেন, ‘আমি যতটা সম্ভব ফুটবলে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। তবে এখন ফুটবল ছাড়া অন্য বিষয়গুলোতেই বেশি আলো পড়ছে। এটি খুবই অস্বাভাবিক পরিস্থিতি এবং আমরা সেখান থেকেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি।’

সূচি অনুযায়ী আগামী ৪ অক্টোবর সার্বিয়ার বাচকা তোপোলায় নিরপেক্ষ ভেন্যুতে আবারও মুখোমুখি হবে দুই দল।

ফিলিস্তিনিদের প্রতি আয়ারল্যান্ডের সংহতির দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশটি দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। চলতি বছর স্পেন ও নরওয়ের সঙ্গে আয়ারল্যান্ডও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বিরুদ্ধেও নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছে ডাবলিন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ