ঢাকা | বঙ্গাব্দ

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার ছবির ক্যাপশন:
ad728

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাঙামাটির আওতায় বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের উদ্দেশে এক বক্তব্যে বিজিবি সেক্টর কমান্ডার এ কথা জানান।

বিজিবি রাঙামাটি সেক্টর সদর দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি,এসি জানান, বিজিবির মহাপরিচালকের নির্দেশক্রমে রাঙামাটি শহর এলাকা, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এবং দূরবর্তী সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে বিজিবির বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পূজার অনুষ্ঠানাদি সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিবিড় সমন্বয় রক্ষা করে কাজ চলছে। পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ও মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ জানান তিনি।

বক্তব্যে সেক্টর কমান্ডার জনসাধারণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, যেকোনো প্রকার সন্দেহজনক গতিবিধি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প, দায়িত্বরত টহলদল কিংবা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলের শান্তি, প্রীতি ও সম্প্রীতি রক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এর আগে বিজিবি রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরের পরিচালক ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি,এসি শ্রী শ্রী কালী মন্দির পরিদর্শণে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মন্দির কমিটির যুগ্ম সম্পাদক রতন কুমার দে ও কোষাধ্যক্ষ রাজু পালিত এবং মন্দিরের পুরোহিত রনধীর চক্রবর্তী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নন্দন দেবনাথ।

পরে কমান্ডারে মন্দিরে আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন। তিনি যেকোনও পরিস্থিতিতে ভয় না পেয়ে শান্তিপুর্ণভাবে পূজা অর্চনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ২২৭ বাংলাদেশি হজযাত্রী 

সৌদি পৌঁছেছেন ৪৮ হাজার ২২৭ বাংলাদেশি হজযাত্রী