ঢাকা | বঙ্গাব্দ

এআই প্রযুক্তি আবিষ্কারকের অনুশোচনা, বড় বিপর্যয়ের আশঙ্কা!

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
এআই প্রযুক্তি আবিষ্কারকের অনুশোচনা, বড় বিপর্যয়ের আশঙ্কা! ছবির ক্যাপশন:
ad728

সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে হিন্টন বলেন, ‘হয়তো এই নতুন প্রযুক্তি ছাড়া পৃথিবী আরও ভালো থাকতো।’ এআইয়ের দ্রুত বিস্তার এবং এর সম্ভাব্য বিপজ্জনক পরিণতি নিয়ে নিজের অনুশোচনা ও উদ্বেগের কথাও তুলে ধরেন তিনি।

হিন্টনের আশঙ্কা, আগামী এক থেকে দুই বছরের মধ্যে এআই এমন সক্ষমতা অর্জন করতে পারে, যার মাধ্যমে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ আর্থিক ব্যবস্থা কিংবা বিদ্যুৎ গ্রিড অচল করে দেওয়া সম্ভব হতে পারে।

‘গডফাদার অব এআই’ হিসেবে পরিচিত হিন্টন কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ও মেশিন লার্নিংয়ের বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান তিনি। এআইয়ের ঝুঁকি নিয়ে স্বাধীনভাবে কথা বলার জন্য ২০২৩ সালে গুগল ছাড়েন এই বিজ্ঞানী।

তার মতে, এআইয়ের সবচেয়ে বড় ঝুঁকি শুধু সাইবার হামলা নয়; বরং মানুষের নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা। কর্মসংস্থান কমে যাওয়া, ভুয়া তথ্যের বিস্তার এবং অপরাধমূলক কাজে এআইয়ের অপব্যবহার নিয়েও উদ্বিগ্ন তিনি।

তবে এআইয়ের সম্ভাবনা অস্বীকার করছেন না হিন্টন। চিকিৎসা, শিক্ষা ও গবেষণায় এর বড় অবদান থাকতে পারে। তার মতে, প্রযুক্তির অগ্রগতির পাশাপাশি কঠোর নিরাপত্তা পরীক্ষা, সরকারি নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করাও জরুরি। সূত্র: দ্য গার্ডিয়ান


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন

৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন