ঢাকা | বঙ্গাব্দ

৫৬ সালের রেকর্ড অনুযায়ী সিলেটের ছড়া-খাল উদ্ধার করা হবে: সিসিক প্রশাসক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 11, 2026 ইং
৫৬ সালের রেকর্ড অনুযায়ী সিলেটের ছড়া-খাল উদ্ধার করা হবে: সিসিক প্রশাসক ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (১১ আগস্ট) ৩৩ নম্বর ওয়ার্ডের ভরা ছড়া এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, কোনো ব্যক্তির কারণে বৃহৎ জনগোষ্ঠীর দুর্ভোগ মেনে নেওয়া হবে না। ছড়া-খালে দখল বা পানি প্রবাহে বাধা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, পর্যায়ক্রমে নগরীর সব ওয়ার্ডে ছড়া-খাল উদ্ধারে কার্যক্রম চালানো হবে।

এর আগে ৩৪ নম্বর ওয়ার্ড পরিদর্শনে গিয়ে অবৈধভাবে টিলা কাটা বন্ধের আহ্বান জানান সিসিক প্রশাসক। টিলা কাটার মাটি ড্রেনে পড়ে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হচ্ছে বলেও জানান তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবেদীনসহ নগরভবনের কর্মকর্তারা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর