ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ছবির ক্যাপশন:
ad728

গেলো পাঁচ দিন ধরে হামলা পাল্টা হামলা বন্ধ থাকার পর মঙ্গলবার (২৮ জুলাই) হুট করে এ হামলা চালায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি। মার্কিন সেন্ট্রাল কমান্ড-সেন্টকম জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব কয়টি ক্ষেপণাস্ত্রই সফলভাবে মাঝপথে প্রতিহত করেছে। জর্ডানসহ বিভিন্ন মার্কিন স্থাপনায় এই হামলা চালানো হয়। 

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তেহরানের সাথে খুবই বন্ধুসুলভ আলোচনা চলছে। তবে তিনি সতর্ক করে বলেছিলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আগের অবস্থানে ফিরে যেতে পারে। একই দিনে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিলো, যা সফলভাবে ধ্বংস করা হয়েছে। সৌদি আরবে হামলার জেরে মার্কিন ও সৌদি বিমান বাহিনী ইরাকের পূর্বাঞ্চলে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে তেহরান দাবি করেছে, সৌদি আরবে অন্য দেশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের সাথে কোনও ধরণের সম্পৃক্ততা নেই তেহরানের। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ব্যয় সংকোচনে কঠোর সিদ্ধান্ত সরকারের, গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ

ব্যয় সংকোচনে কঠোর সিদ্ধান্ত সরকারের, গাড়ি কেনা ও বিদেশ ভ্রমণ