ঢাকা | বঙ্গাব্দ

এবার ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
এবার ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে মুখ খুললেন ক্রীড়া প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ঢাকায় আনতে বড় অঙ্কের অর্থ প্রয়োজন হতে পারে। এ ব্যয় মেটাতে সরকারের সহযোগিতা চাওয়ার ইঙ্গিত দিয়েছিল বাফুফে। তবে আমিনুল হক বলেন, বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে সরকারের বড় ধরনের ব্যয় রয়েছে। এমন পরিস্থিতিতে একটি ম্যাচ আয়োজনের জন্য সরকারি অর্থ খরচ করার মতো মানসিকতা সরকারের নেই। তিনি বলেন, বাফুফে বিভিন্ন স্পনসর এনে অর্থের ব্যবস্থা করতে পারলে সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।

ব্রাজিলের সফর নিয়ে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি। বাফুফের সভাপতির সঙ্গে তার প্রাথমিক আলোচনা হয়েছে, তবে ব্যয়ভার ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

ব্রাজিল বাংলাদেশে এলে তা দেশের ফুটবলের জন্য বড় অর্জন হবে বলে মনে করেন আমিনুল হক। তবে শুধু ব্রাজিলের সঙ্গে একটি ম্যাচ খেললেই দেশের ফুটবলে বড় পরিবর্তন আসবে—এমন প্রত্যাশা নেই তার। তার মতে, ম্যাচ হলে দর্শকেরা আনন্দ পাবেন। তবে ব্রাজিল আদৌ ঢাকায় আসবে কি না, তা এখনো নিশ্চিত নয়।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে রয়েছে যেসব খেলা 

বাংলাদেশের ম্যাচসহ আজ টিভিতে রয়েছে যেসব খেলা