ঢাকা | বঙ্গাব্দ

দেশকে উন্নত ও বাসযোগ্য করতে সবাইকে একসাথে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 21, 2026 ইং
দেশকে উন্নত ও বাসযোগ্য করতে সবাইকে একসাথে কাজ করতে হবে: কৃষিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728
দেশকে উন্নত ও বাসযোগ্য করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি, খাদ্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।  পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত জেলার প্রধান জামাতে অংশ নেন তিনি। জামাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশ গঠনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি উন্নত, সমৃদ্ধ ও বাসযোগ্য বাংলাদেশ পায়। এ লক্ষ্য অর্জনে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। শনিবার সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন কান্দিরপাড় জামে মসজিদের খতিব ক্বারি ইব্রাহিম। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।  প্রধান এ জামাতে কৃষিমন্ত্রী ছাড়াও জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ঈদগাহ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুমিল্লার ১৭টি উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মোট ৪ হাজার ১৫১টি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৯৩টি মসজিদে এবং ২ হাজার ৫৮টি ঈদগাহে জামাত আদায় করা হয়। সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে কুমিল্লাবাসী তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব উদযাপন করেন। উৎসবকে কেন্দ্র করে শহর ও গ্রামাঞ্চলে ছিল আনন্দঘন পরিবেশ, পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির চিত্রও ছিল স্পষ্ট। প্রতিটি বিনোদন কেন্দ্রে ছিল উপচে পড়া ভীড়।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন