ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান গ্রেফতারের পর সংঘর্ষ, আহত ১৫ বিএনপি নেতা-কর্মী

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 19, 2026 ইং
নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান গ্রেফতারের পর সংঘর্ষ, আহত ১৫ বিএনপি নেতা-কর্মী ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যানের সমর্থকরা মানববন্ধন করেন। সেখানে বিএনপির কয়েকজন নেতাকর্মী গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুরে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে চেয়ারম্যানের বাড়ির দিকে গেলে সেখানে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ১৫ জন আহত হন।

আহতরা হলেন- রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন (৫৭), রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু (৪২), উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া (৩৭), উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম (৪০), উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ (২৮), ফকিরেরচর এলাকার জাহাঙ্গীর আলম (৩৫), পাবেল মিয়া (৩২), আসাদুজ্জামান (৪৭), মনির সরকার (৪০), আসাদ মিয়া (৪০), মিঠু খন্দকার (৩২), আমান মিয়া (২৯), শাহাদাত (৩২), নোহান আহাম্মেদ (১৮) ও শাহিন (২৮)।

আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুকে ঢাকায় পাঠানো হয়েছে।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, চেয়ারম্যানের বাড়ির গেট ও ভেতরে হামলার ঘটনা ঘটেছে। একই সময় চেয়ারম্যানের বাড়ি অতিক্রমের সময় লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মোটরসাইকেল বহরে হামলা করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন ভুইয়া তার বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ করেন। তবে এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা টিএম ফরিদুল আলম বলেন, ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে সোমবার একটি মামলায় হাজিরা দিতে গেলে আদালত ফারুক হোসেন আলীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর

২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর