ঢাকা | বঙ্গাব্দ

পেছালো স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ  

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
পেছালো স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ   ছবির ক্যাপশন:
ad728
স্বাধীনতা পুরস্কার দেওয়ার তারিখ পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল নয়, এ পুরস্কার দেওয়া হবে আগামী ১৬ এপ্রিল। মঙ্গলবার (৭ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।  এতে বলা হয়, ‌‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) পরিবর্তে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী