ঢাকা | বঙ্গাব্দ

সার মজুদ, সরবরাহ ও সংকট নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 29, 2026 ইং
সার মজুদ, সরবরাহ ও সংকট নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ফরহাদ ছবির ক্যাপশন:
ad728

শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে পঞ্চগড় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রশাসন ও পঞ্চগড় জেলার সকল নিবন্ধিত রাসায়নিক সার ডিলারদের সাথে সার সরবরাহ, বিতরণ, মজুদ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

ক্ষুদ্র কৃষকদের দিনের পর দিন এবং ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সার সংগ্রহ করতে হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সার বিতরণ ব্যবস্থার সংকট কাটাতে শূন্য পদে নতুন ডিলার এবং ইউনিয়নভিত্তিক ডিলারশিপ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। 

তিনি আরো বলেন, পঞ্চগড়ে প্রায় ১০ হাজার একর জমিতে চা চাষ হওয়ায় বাড়তি সারের প্রয়োজন রয়েছে। পাশাপাশি জেলায় আলু চাষও বেশি হওয়ায় এসব ফসলের জন্য প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সার সরবরাহের উদ্যোগ নেওয়া হচ্ছে।

একই সাথে সার নিয়ে গুজব বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তার দাবি সারের সকল বিষয় নিয়ে অবহিত করার জন্যই আজকের এই মতবিনিময় সভা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স