ঢাকা | বঙ্গাব্দ

দিল্লিতে পতাকা কর্মসূচি ঘিরে উত্তেজনা, কঠোর অবস্থানে পুলিশ 

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 16, 2026 ইং
দিল্লিতে পতাকা কর্মসূচি ঘিরে উত্তেজনা, কঠোর অবস্থানে পুলিশ  ছবির ক্যাপশন:
ad728

১৬ অক্টোবর কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করেছিলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপক। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাকে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার জন্য আনুষ্ঠানিক নোটিশ দিয়েছে পুলিশ। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনে বসে অভিজিৎ প্রশ্ন করছেন, ‘আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?’ এ সময় পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তাকে তর্ক করতেও দেখা যায়।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর, পরিস্থিতি পর্যালোচনায় পুলিশ কমিশনার অনুরাগ কুমারের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কনট প্লেসসহ মধ্য দিল্লিতে বড় জনসমাগম ঠেকানো এবং নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে আলোচনা হয়। প্রয়োজনে আশপাশের মেট্রো স্টেশনের প্রবেশপথ সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করছে সিজেপি। এর আগে জন্তর মন্তরে কর্মসূচি চলাকালে দলটির দুই সদস্য গ্রেফতার হওয়ার প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে জাতীয় পতাকা নিয়ে কনট প্লেসে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছিলেন অভিজিৎ দীপক। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি

পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, প্রজ্ঞাপন জারি