ঢাকা | বঙ্গাব্দ

অ্যাপলের সবচেয়ে দামি আইফোন হতে যাচ্ছে ১৮ প্রো ম্যাক্স

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
অ্যাপলের সবচেয়ে দামি আইফোন হতে যাচ্ছে ১৮ প্রো ম্যাক্স ছবির ক্যাপশন:
ad728

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ফোনটিতে ব্যবহৃত হবে অ্যাপলের এ২০ প্রো (A20 Pro) চিপ, যা টিএসএমসি (TSMC)-র অত্যাধুনিক ২ ন্যানোমিটার (2nm) প্রযুক্তিতে তৈরি হবে। এই প্রযুক্তির প্রতিটি ওয়েফারের উৎপাদন খরচ প্রায় ৩০ হাজার মার্কিন ডলার, যা ৩ ন্যানোমিটার প্রযুক্তির তুলনায় ৫০ থেকে ৬৬ শতাংশ বেশি। ফলে চিপ তৈরির খরচও ২০ শতাংশের বেশি বেড়ে যেতে পারে। জানা গেছে, টিএসএমসির প্রাথমিক উৎপাদনের ২ ন্যানোমিটার চিপের অর্ধেকেরও বেশি ইতোমধ্যে নিজেদের জন্য সংরক্ষণ করেছে অ্যাপল।

অন্যদিকে, বিশ্ববাজারে মেমোরি চিপের দামও দ্রুত বেড়েছে। সাম্প্রতিক তথ্য বলছে, মেমোরির সম্মিলিত মূল্য ৩০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর ফলে একটি স্মার্টফোনের মোট উৎপাদন ব্যয়ের প্রায় ২০ শতাংশই এখন মেমোরি খাতে ব্যয় হচ্ছে।

এদিকে চলতি বছরে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান তাদের ডিভাইসের দাম বাড়িয়েছে। যদিও অ্যাপল আইফোন ১৭ সিরিজের মূল্য অপরিবর্তিত রেখেছিল, তবে উৎপাদন ব্যয় বাড়তে থাকায় আইফোন ১৮ সিরিজের ক্ষেত্রে মূল্য সমন্বয়ের সম্ভাবনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না: প্রতিমন্ত্রী ফর

স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না: প্রতিমন্ত্রী ফর