ঢাকা | বঙ্গাব্দ

এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ছে কি না, স্পষ্ট বার্তা দিলো পেট্রোবাংলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ছে কি না, স্পষ্ট বার্তা দিলো পেট্রোবাংলা ছবির ক্যাপশন:
ad728

শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত সংবাদের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, এই মুহূর্তে সরকারের গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। এ নিয়ে সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

সম্প্রতি দেশে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় সৃষ্টি গ্যাস সংকট ও জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই বিভিন্ন মহলে গ্যাসের দাম বাড়ানো হতে পারে- এমন গুঞ্জন ওঠে। এতে জনমনে নতুন উদ্বেগ সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম বৃদ্ধির ইস্যুতে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ফিরতি ঈদযাত্রা: আজ মিলছে ৩ জুনের ট্রেনের টিকিট 

ফিরতি ঈদযাত্রা: আজ মিলছে ৩ জুনের ট্রেনের টিকিট