ঢাকা | বঙ্গাব্দ

বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 21, 2026 ইং
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইদের হামলায় যুবক নিহত ছবির ক্যাপশন:
ad728

নিহত আহাদ আহমেদ রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদুজ্জামানের ছেলে।

পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানায়, চাচাতো ভাই বাকি বিল্লাহ ও মাসুমের সাথে নিহতের পরিবারের জমিসংক্রান্ত বিরোধ ছিলো। সকালে ওই সীমানা থেকে পানি নিষ্কাশন নিয়ে বাক বিতণ্ডার জেরে বাকি বিল্লাহ ও মাসুম তাদের ওপর হামলা করে। এতে আহাদ আহমেদ  ও তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে আহাদের মুত্যু হয়। তার বাবাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রশীদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় একজন নিহত হয়েছেন। এবং তার বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ সজ্জা জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে মামলা হবে। এছাড়া হামলায় অভিযুক্তদের আটকে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর