ঢাকা | বঙ্গাব্দ

অভিবাসী ঢল, উত্তাল সিউটা—সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
অভিবাসী ঢল, উত্তাল সিউটা—সরকারের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ ছবির ক্যাপশন:
ad728

স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউটাতে মরক্কোর সীমান্ত দিয়ে মাত্র দুই দিনে রেকর্ড পরিমাণ অভিবাসী অনুপ্রবেশ করেছিল। যার ধারাবাহিকতায় প্রধান চারটি ধর্মীয় সম্প্রদায় এই সমাবেশটির যৌথ আয়োজন করে। অভিবাসন সংকটের তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট সমাধানের দাবিতে প্লাজা দে লা কনস্টিটিউশনে সমবেত হয় স্থানীয়রা।

সিউটা আত্মসমর্পণ করবে না- এই স্লোগানে বিক্ষোভ করেছে তারা। মূল সমাবেশ শেষে স্পেনের কেন্দ্রীয় সরকারি প্রতিনিধি দলের সদর দপ্তরের দিকে যায় বিক্ষোভকারীরা। সেখানে অভিবাসন পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় সরকারের পদত্যাগ দাবি করে তারা।

এছাড়াও, স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজের কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছে সাধারণ নাগরিকরা। তাদের অভিযোগ, সীমান্ত সুরক্ষায় পর্যাপ্ত সেনা ও প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করেনি মাদ্রিদ সরকার। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
এলডিসি উত্তরণে আরও সময় চায় বাংলাদেশ: তথ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে আরও সময় চায় বাংলাদেশ: তথ্যমন্ত্রী