প্রথা ভেঙে সচিবালয়ে একনেক বৈঠক, ৫ প্রকল্প অনুমোদন
-
নিউজ প্রকাশের তারিখ :
Apr 6, 2026 ইং
ছবির ক্যাপশন:
নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে এই সভা সাধারণত শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কিন্তু এবার প্রথা ভেঙে তা অনুষ্ঠিত হলো সচিবালয়ে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান সভাপতিত্ব করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট ১৯টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। এর মধ্যে ৭টি প্রকল্প নিয়ে আলোচনা হয়ে ৫টি প্রকল্প অনুমোদন হয়।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স