ঢাকা | বঙ্গাব্দ

বিরতির পর ইরানে আবারও মার্কিন বাহিনীর হামলা শুরু 

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
বিরতির পর ইরানে আবারও মার্কিন বাহিনীর হামলা শুরু  ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানে হামলার কড়া জবাবের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘন্টা পরেই ইরানে আঘাত হানতে শুরু করে মার্কিন বাহিনী। হামলা হয়েছে দক্ষিণ ইরানের বুশেহর, খুজেস্তান, বন্দর আব্বাস, আবু মুসা, কিশ ও কেশম দ্বীপে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সামরিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও হামলা হয়েছে। একদিন আগে, ইরাকে থাকা ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠির ওপর সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের চার উপদেষ্টা নিহত হয়েছে বলে জানায় তেহরান। এ হামলার পর ইরাকের জাতীয় নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেছেন দেশটির অর্ন্তবর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইরাকের সার্বভৌমত্বের ওপর যেকোনো ধরণের আঘাতের কড়া জবাব দিতে একটি নিরাপত্তা পরিকল্পনা তৈরির নির্দেশও দিয়েছেন।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষদিন

আজ চৈত্র সংক্রান্তি, বাংলা বছরের শেষদিন