ঢাকা | বঙ্গাব্দ

ফিফা আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 23, 2026 ইং
ফিফা আসিয়ান কাপে খেলতে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন হামজা ছবির ক্যাপশন:
ad728

ফিফা উইন্ডোতে হচ্ছে এই আসিয়ান কাপ। টুর্নামেন্ট হচ্ছে দুই টায়ারে। বাংলাদেশ খেলছে শীর্ষ টায়ার-প্রিমিয়ার ডিভিশনে। সেখানে ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপের মর্যাদাপূর্ণ এই আসর শুরু করবে বাংলাদেশ। 

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ হলো স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ফিফা র‍্যংকিংয়ে গ্রুপের তিনটি দলই বাংলাদেশের চেয়ে এগিয়ে। 

২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে টমাস ডুলির দল। এরপর ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশ তিনটি ম্যাচই খেলবে জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে। 

এই টুর্নামেন্টের জন্য হামজা চৌধুরীকে নিয়েই ২৩ সদস্যের দল গড়েছেন কোচ ডুলি।  দল গঠনে কোচ এবার প্রথমবারের মতো সুযোগ দিয়েছেন- তিন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, জিদান আলেকজান্ডার ইউসুফ এবং শুকি ইতফুসা'কে। 

দলের আক্রমণভাগ ও মাঝমাঠের শক্তিবৃদ্ধিতে এই তিন তরুণের পাশাপাশি হামজা চৌধুরীর পারফরম্যান্সকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন কোচ।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিআইডির দায়িত্ব পাওয়া কে এই আলি আকবর খান?

সিআইডির দায়িত্ব পাওয়া কে এই আলি আকবর খান?