ঢাকা | বঙ্গাব্দ

ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে কি না, যা জনালো ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 10, 2026 ইং
ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক থাকবে কি না, যা জনালো ইসি ছবির ক্যাপশন:
ad728

নির্বাচনে ভোটারদের জন্য করা ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগের নিয়ম অনুযায়ী ভোটার স্লিপে প্রার্থী নাম ও প্রতীক থাকত না। তবে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের আগে প্রার্থীদের নাম ও প্রতীক ব্যবহার করে ভোটার স্লিপ করা যাবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
 
এ সময় নির্বাচনী উপকরণ বিতরণের বিষয়ে মো. সানাউল্লাহ বলেন, আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে নির্বাচনী উপকরণ বিতরণ শুরু হবে। সকাল থেকে শুরু হলে সন্ধ্যার মধ্যে সব ধরনের উপকরণ কেন্দ্রে পৌঁছে যাবে বলে আশা করি।

এ ছাড়া নির্বাচন আয়োজনের সার্বিক অবস্থা জানাতে আগামীকাল সকাল ১১টায় আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফ করা হবে বলেও জানান নির্বাচন কমিশনার।

নির্বাচনের ফল ঘোষণা স্বাভাবিক নিয়মে হবে বলেও জানান কমিশনার সানাউল্লাহ।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন