ঢাকা | বঙ্গাব্দ

তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
তীব্র শারীরিক যন্ত্রণায় ভুগছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (৭ আগস্ট)  বিবিসির ‘নিউজ নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে হান্টার বাইডেন বলেন, তার বাবার ক্যানসার হাড়ে ছড়িয়ে পড়ার পাশাপাশি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এই রোগ তাকে শারীরিকভাবে অনেকটাই দুর্বল করে দিয়েছে।

তবে হান্টার বাইডেনের এসব বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি জো বাইডেনের এক মুখপাত্র।

২০২৫ সালের মে মাসে হোয়াইট হাউস ছাড়ার চার মাসেরও কম সময় পর জো বাইডেন জানান, তিনি ‘আক্রমণাত্মক ধরনের’ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তখনই তিনি জানিয়েছিলেন, ক্যানসারটি তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

এরপর একই বছরের অক্টোবরে বাইডেনের একজন মুখপাত্র জানান, তিনি ক্যানসারের চিকিৎসায় রেডিয়েশন থেরাপি ও হরমোন থেরাপি নিচ্ছেন।

২০২০ সালের নির্বাচনে জয়ী হওয়ার সময় জো বাইডেন ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময় তার শারীরিক সক্ষমতা ও মানসিক তীক্ষ্ণতা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিলো।

চলতি বছরের জুনে শিকাগোতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বাইডেন। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ