স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে শি জিনপিং ও পেং লি ইউয়ানকে বহনকারী বিমানটি অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে অবতরণ করে। এ সময় তাদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রী ও মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। মার্কিন শিশুরা এ সময় শি জিনপিং ও পেং লি ইউয়ানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। লাল গালিচার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের গার্ড অব অনার দেওয়া হয়। চীন ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করে সামরিক ব্যান্ড। সেই সাথে ২১ বার তোপধ্বনি এবং যুদ্ধবিমান উড়িয়ে অভিবাদনও জানানো হয়। তিন দিনের সফরে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সফরসূচিতে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি বিভিন্ন আনুষ্ঠানিকতা এবং রাষ্ট্রীয় নৈশভোজও রয়েছে।
এদিকে, আসছে ডিসেম্বর যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-টুয়েন্টি সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাম্প প্রশাসন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকের পর রুবিও এসব কথা বলেন।
বসির আহমেদ