প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারি দলের সংসদীয় সভা
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 11, 2026 ইং
ছবির ক্যাপশন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা শুরু হয়েছে। বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এই বৈঠক শুরু হয়। এর আগে মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম। স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠক থেকে। এছাড়া সংসদীয় কমিটি গঠনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি সংসদের অন্যান্য কার্যপ্রণালি নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন সরকারদলীয় সংসদ সদস্যরা। সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনী ইশতেহার অনুযায়ী জনগণকে দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত, জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে সংসদ সদস্যদের ভূমিকা বিষয়ে জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য প্রথম সংসদ অধিবেশনে ১৩৩টি অধ্যদেশ, বিরোধী দলের উত্থাপিত গঠনমূলক প্রস্তাব ও সমালোচনার বিরুদ্ধে দলীয় কৌশল নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স