বুধবার (২৩ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চমালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান। মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পরিবহন খাতে পড়লেও যাত্রীদের ওপর চাপ কম রাখতে সর্বনিম্ন পর্যায়ে ভাড়া সমন্বয়ের চেষ্টা করা হয়েছে। লঞ্চমালিকদের বিভিন্ন দাবির মধ্যে আলোচনার মাধ্যমে ভাড়া বৃদ্ধির পরিমাণ সীমিত রাখা হয়েছে বলেও জানান তিনি। শেখ রবিউল আলম বলেন, নৌপথে সর্বনিম্ন ১০ কিলোমিটার দূরত্ব ধরে ভাড়া নির্ধারণ করা হয়। এ কারণে সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা করা হয়েছে।
এদিকে রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী। প্রায় ১০ বছর ধরে রেলের ভাড়া বাড়ানো হয়নি উল্লেখ করে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়ায় রেলের ওপর চাপ তৈরি হলেও ভাড়া না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
বাসভাড়া নির্ধারিত হারের চেয়ে বেশি নেওয়া হচ্ছে কি না, সরকার তা নজরদারি করছে বলেও জানান তিনি। সিএনজির দাম না বাড়ায় সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোরও সুযোগ নেই বলে জানান মন্ত্রী।
বসির আহমেদ