নিহত শিশুরা হলো—বাটকেখালী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও সাতক্ষীরা মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন লিমা (৯) এবং একই গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে ও একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মীর লাবিব হোসেন (১০)।
স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে শিশু দুটি বাড়ি থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় ঘাটে দুই জোড়া জুতা পড়ে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে তিনি পানিতে নেমে একটি শিশুকে দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে পুকুর থেকে পরপর দুই শিশুর নিথর দেহ উদ্ধার করেন। উদ্ধারের পর দ্রুত শিশু দুটিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রত্যয় সাহা তাদের মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দুই পরিবারের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। একই সঙ্গে পুরো গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়রা শিশু দুটিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বসির আহমেদ