ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 24, 2026 ইং
বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ছবির ক্যাপশন:
ad728

এ বছরের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে অস্থায়ী ১০ শতাংশ আমদানি শুল্ক চালু করেছিলেন। যার মেয়াদ ছিলো স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) মধ্যরাত পর্যন্ত। এর পরিবর্তে নতুন এই শুল্ক কার্যকর করা হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি দফতর ইউএসটিআর জানিয়েছে, নতুন শুল্ক স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। নতুন শুল্ক চাপানো দেশগুলির মধ্যে বাংলাদেশ, ভারত, চীন ছাড়াও ইউরোপীয় ইউনিয়নও রয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, বিভিন্ন দেশে বলপূর্বক শ্রম সংক্রান্ত ঘটনায় উদ্বেগের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইস্পাত ও অ্যালুমিনিয়ামের মতো যেসব পণ্যে আগে থেকেই ভিন্ন শুল্ক কার্যকর আছে, সেগুলির ক্ষেত্রে নতুন এই শুল্ক প্রযোজ্য হবে না। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় আমদানি হওয়া পণ্যও এই নতুন শুল্ক থেকে অব্যাহতি পাবে বলে জানিয়েছে ওয়াশিংটন। 

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আগের কয়েকটি শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত বাতিল করলে ট্রাম্প প্রশাসন ভিন্ন আইনি কাঠামোর মাধ্যমে ১০ শতাংশ অস্থায়ী শুল্ক কার্যকর করেছিল।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা