সোমবার (১৯ অক্টোবর) বিকালে সাংবাদিকদের এসব কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, মৃত্যৃদণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তাদের অপরাধ এবং বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সৌদি আরবের কাছে জানতে চাওয়া হয়েছে। সৌদি আরব ইতিবাচকভাবে সাড়া দিয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, একইসাথে সৌদি আরবে যারা কর্মরত আছে তাদের নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। তিনি জানান, চলতি বছরও সৌদি আরব বাংলাদেশ থেকে চার লাখ লোক নিয়েছে।
এরআগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিলো বলে জানান তিনি। তিনি বলেন, মৃত্যুদণ্ডের এই ঘটনায় ঠিক কি ঘটেছিলো এবং কেন আগে থেকে তথ্য জানানো হয়নি সে বিষয়ে বিস্তারিত জানতে সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখা চেয়েছে মন্ত্রণালয়।
বসির আহমেদ