ঢাকা | বঙ্গাব্দ

অকৃত্রিম ভালোবাসার দৃষ্টান্ত! ছেলেকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন বাবা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
অকৃত্রিম ভালোবাসার দৃষ্টান্ত! ছেলেকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন বাবা ছবির ক্যাপশন:
ad728

রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মাইনী বাজার থেকে ছোট ছেলেকে নিয়ে নৌকায় করে বাড়ি ফিরছিলেন সালাম। পথে হঠাৎ তীব্র ঝড় শুরু হলে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় নিজের জীবন বিপন্ন জেনেও চার বছরের শিশুকে আঁকড়ে ধরে সাঁতরে বাঁচার চেষ্টা করেন সালাম। দূর থেকে ঘটনাটি দেখতে পেয়ে একটি ট্রলার দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। পরে ট্রলারে থাকা লোকজন সালামের হাত থেকে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হন। তবে প্রচণ্ড ঢেউয়ের কারণে সালামকে ট্রলারে তোলার আগেই তিনি হ্রদের পানিতে তলিয়ে যান।

পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় শুরুতে কিছুটা জটিলতা দেখা দিলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে।

এদিকে, ঘটনার পর নিখোঁজ সালামকে উদ্ধারে রাঙামাটি থেকে আসা একটি ডুবুরি দল অভিযান শুরু করে। তবে সন্ধ্যা নেমে আসায় রাতের জন্য উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে।

লংগদু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, সোমবার সকালে আবারও কাপ্তাই হ্রদে উদ্ধার অভিযান শুরু করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
দলে সুযোগ না পেয়ে হতাশায় ভয়াবহ কাণ্ড ঘটালেন ভারতীয় নারী ক্র

দলে সুযোগ না পেয়ে হতাশায় ভয়াবহ কাণ্ড ঘটালেন ভারতীয় নারী ক্র