ঢাকা | বঙ্গাব্দ

কক্সবাজারে চলন্ত বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 22, 2026 ইং
কক্সবাজারে চলন্ত বাসে আগুন, জানালার কাচ ভেঙে ৩০ যাত্রী উদ্ধার ছবির ক্যাপশন:
ad728

শুক্রবার (২১ আগস্ট) রাত ১টার দিকে রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আগুন লাগার সময় বাসটিতে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিলেন। হঠাৎ বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এ সময় স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের একে একে বাইরে বের করে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

বাসের যাত্রী মোহাম্মদ রানা গণমাধ্যমকে জানান, পরিবারের সাত সদস্য নিয়ে তারা কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। বাসের ভেতরে আগুন ও ধোঁয়া ছড়িয়ে পড়ার পর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আগুন লাগার সময় বাসের চালক ও সহকারীকে ভেতরে দেখতে পাননি বলেও জানান তিনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামু হাইওয়ে থানা পুলিশ। রামু হাইওয়ে থানার সার্জেন্ট পারভেজ গণমাধ্যমকে জানান, খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়।

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে বাসটিতে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সড়ক তো নয়, যেন ধান চাষের জমি; দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

সড়ক তো নয়, যেন ধান চাষের জমি; দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ