ঢাকা | বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ 

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ  ছবির ক্যাপশন:
ad728

এর আগে অস্ট্রেলিয়াকে একসময় বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারের চোখ রাঙানি দিচ্ছিলো। ক্যামেরন গ্রিনের পাল্টা জবাবে সেই সাফল্যের দেখা পায়নি তারা। কিন্তু সফরকারীরা জয়ের আশা ভালোভাবে জ্বালিয়ে রেখেছে। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাতে তাদের দরকার মাত্র ৫৭ রান।

১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৪২৬ রান করেছিলো বাংলাদেশ। তারপর অস্ট্রেলিয়াকে তারা দ্বিতীয় ইনিংসে অলআউট করলো ২৮৪ রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ক্যামেরন গ্রিন। অস্ট্রেলিয়া এই ইনিংস শেষ করে ৫৬ রানের লিড নিয়ে। 

একটা সময় বাংলাদেশের জন্য গলার কাঁটা হয়ে উঠেছিলেন গ্রিন। তাকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকেই ছিটকে দেয় সফরকারীরা। দলগত ২৭৮ রানে ৯ উইকেট হারায় অজিরা। আর পেরে ওঠেনি। মেহেদী হাসান মিরাজ তার পঞ্চম উইকেট নিয়ে স্বাগতিকদের অলআউট করেন। শেষ ব্যাটার হিসেবে নাথান লায়ন এলবিডব্লিউ হন।

তার আগে চতুর্থ দিন প্রথমবার বল হাতে নিয়েই গুরুত্বপূর্ণ উইকেট পান হাসান মাহমুদ। অফস্টাম্প বরাবর ডেলিভারিতে বোল্ড করেন তিনি। ২০১ বলে ৪ চার ও ১ ছয়ে ১০৪ রানে থামেন গ্রিন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া হাসান দ্বিতীয় ইনিংসে তৃতীয় উইকেট তুলে নেন। ম্যাচে ৯ উইকেট হয় তার।

দ্বিতীয় সেশনের শুরুতে তাসকিন আহমেদ ৯৫ রানে জীবন দেন গ্রিনকে। অজি ব্যাটার সুযোগের সদ্ব্যবহার করে শতক হাঁকান। কিন্তু দলের কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি করলেও আরও বড় ইনিংস গড়তে পারলেন না তিনি।

এর আগে লাঞ্চ থেকে ফিরে তৃতীয় ওভারে বাংলাদেশ অস্ট্রেলিয়ার অষ্টম উইকেটের পতন ঘটায়। ৮৭তম ওভারের পঞ্চম বলে মিচেল স্টার্ককে লিটন দাসের ক্যাচ বানান তাসকিন আহমেদ। 

স্টার্ক ৩৪ বলে দুই চারে ১৮ রান করেন। ক্যামেরন গ্রিনের সঙ্গে তার জুটি ছিলো ৪৩ রানের। ২৫০ রানে ৮ উইকেট নেই অস্ট্রেলিয়ার। ২২ রানের লিড তাদের।

বাংলাদেশ চতুর্থ দিনেও প্রথম সেশন নিজেদের করে নিয়েছিলো। এই সেশনে অস্ট্রেলিয়ার হয়ে একাই লড়েছেন ক্যামেরন গ্রিন। তার হাফ সেঞ্চুরির ইনিংসে অস্ট্রেলিয়া ১৫ রানের লিড নিয়ে লাঞ্চে যায়। গ্রিন ঘরের মাঠে সর্বোচ্চ টেস্ট রান ৮৫ ও মিচেল স্টার্ক ১৪ রানে অপরাজিত ছিলেন।

মিরাজ প্রথম দেড় ঘণ্টায় স্পিন জাদু দেখান। ক্যামেরন গ্রিন একপ্রান্ত সামলে রাখলেও একে একে অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে ফেরান তিনি। বাংলাদেশি অফস্পিনারের বোলিং নৈপুণ্যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারানোর ইঙ্গিত দিচ্ছিলো। কিন্তু গ্রিন ও স্টার্কের জুটিতে দ্বিতীয় ইনিংস লিড নেয় স্বাগতিকরা। রবিবার প্রথম সেশন শেষে তাদের সংগ্রহ ৭ উইকেটে ২৪৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান নিয়ে দিন শুরু করেছিলো অজিরা। দিনের সপ্তম ওভারে তারা পঞ্চম উইকেট হারায়। ক্যারিকে ফিরিয়ে গ্রিনের সঙ্গে ৫৬ রানের জুটি ভেঙে দেন মিরাজ। ক্যারি ৭২ বলে ৩০ রান করে লিটন দাসের ক্যাচ হন।

১৩ মাস পর ও ১৩ ইনিংসে প্রথম হাফ সেঞ্চুরিতে অপরাজিত গ্রিনের সঙ্গে ক্রিজে থাকতে পারেননি ওয়েবস্টার। মিরাজ তাকে ৫ রানে বোল্ড করেন। ১০৯ বলে ২ চারে ফিফটি করা গ্রিনকে সঙ্গ দিতে নেমে প্যাট কামিন্স মাত্র ৮ রান করে সাদমান ইসলামের ক্যাচ হন। তাকেও ফেরান মিরাজ। এটি ছিলো নতুন দিনে তার তৃতীয় ও ইনিংসে চতুর্থ উইকেট। ২০৭ রানে সপ্তম উইকেট পড়ে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ইনিংসে তারা ২২৮ রানে পিছিয়ে থেকে খেলতে নেমেছিলো।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বন্ধ হওয়া উন্নয়ন প্রকল্প চালুর ইঙ্গিত অর্থমন্ত্রীর

বন্ধ হওয়া উন্নয়ন প্রকল্প চালুর ইঙ্গিত অর্থমন্ত্রীর