ঢাকা | বঙ্গাব্দ

আর্সেনালে পাড়ি জমাচ্ছেন ব্রুনো গিমারায়েস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
আর্সেনালে পাড়ি জমাচ্ছেন ব্রুনো গিমারায়েস ছবির ক্যাপশন:
ad728

ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গিমারায়েসকে কিনতে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের (১ হাজার ২৪৬ কোটি ৯০ লাখ টাকা) চুক্তিতে সম্মত হয়েছে আর্সেনাল। 

বিবিসি স্পোর্ট জানায়, চুক্তিটি অফিশিয়াল হওয়া সময়ের ব্যাপার। আনুষ্ঠানিকতা শেষ করতে গিমারাইস এখন স্পেনের লা মানগায় নিউক্যাসলের অনুশীলন ক্যাম্প ত্যাগের অনুমতি পাওয়ার অপেক্ষায় আছেন। ২৮ বছর বয়সী এই তারকাকে পেতে চলতি সপ্তাহের শুরুতেই প্রথম প্রস্তাব পাঠিয়েছিলো গানার্সরা। তবে নিউক্যাসল সেই প্রস্তাব ফিরিয়ে দিলে অঙ্কটা বাড়িয়ে নতুন প্রস্তাব পাঠায় লন্ডনের ক্লাবটি। আর তাতেই মিলেছে সমাধান। গিমারায়েসের ক্লাব পরিবর্তন সংক্রান্ত এই খবরের সত্যতা জানতে ইতোমধ্যেই দুই ক্লাবের সঙ্গেই যোগাযোগ করেছে রয়টার্স।

বেশ কয়েকটি সূত্রের দাবি, উপযুক্ত কোনো প্রস্তাব এলে আর্সেনালে যোগ দেওয়ার ইচ্ছা আগেই নিউক্যাসল কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছিলেন গিমারায়েস। সেন্ট জেমস পার্কে এখনও দুই বছরের চুক্তি অবশিষ্ট থাকার পাশাপাশি চুক্তি আরও এক বছর বাড়ানোর অপশন থাকলেও, অধিনায়ককে ধরে রাখার শেষ চেষ্টায় সফল হতে পারলো না নিউক্যাসল।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী 

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী