ঢাকা | বঙ্গাব্দ

বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি আর’ উদ্যোগ তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
বর্জ্য ব্যবস্থাপনায় ‘থ্রি আর’ উদ্যোগ তুলে ধরলেন ড. সাইমুম পারভেজ ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ৩১)-এর বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আয়োজিত ‘ক্লাইমেট ফাইন্যান্স অ্যান্ড বাংলাদেশ রেডিনেস: বিসিসিটি স্ট্র্যাটেজিক প্ল্যান ২০২৬–২০৩০’ শীর্ষক সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বিষয় তুলে ধরেন।

ড. সাইমুম পারভেজ বলেন, পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য উৎপাদন হ্রাস এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে বর্জ্য উৎপাদন কমানো, ব্যবহারযোগ্য উপকরণ পুনর্ব্যবহার এবং পুনঃপ্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সম্পদের অপচয় রোধে থ্রি আর পদ্ধতির কার্যকর প্রয়োগ ও সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের উদ্যোগ তুলে ধরে বলেন, এসব কার্যক্রম সবুজ আচ্ছাদন বৃদ্ধি, প্রাকৃতিক পানিপ্রবাহ পুনরুদ্ধার, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণে এসব উদ্যোগ বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় কার্যকর প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ২০২৬–২০৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনা প্রথমবারের মতো জনসমক্ষে উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকসই উন্নয়নের জন্য শিক্ষা, সবুজ দক্ষতা ও জলবায়ু কার্যক্রমবিষয়ক ইউনেসকো চেয়ার অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী।

অনুষ্ঠানে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন পরিচালনা পর্ষদের কো-চেয়ার প্রিন্সেস আবির এস. বিন ফারহান আল সৌদ এবং ইউরোপীয় ইউনিয়নের ক্লাইমেট প্যাক্ট অ্যাম্বাসেডর ক্রিশ্চিয়ান ক্লাওয়ার্স। এ ছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিবীক্ষণ ও মূল্যায়নবিষয়ক পরিচালক সুজিত হাওলাদার এবং প্রশাসন ও অর্থবিষয়ক সহকারী পরিচালক মো. ইউসুফ মেহেদী আলোচনায় অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্ম

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্ম