ঢাকা | বঙ্গাব্দ

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ছবির ক্যাপশন:
ad728

দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের গহনার দাম পড়বে দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনা কিনতে দাম পড়বে এক লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে।

১১ আগস্টের আগে সবশেষ ৮ আগস্টও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সেদিন প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়। 

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১০১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের গহনার দাম। যেখানে দাম ৫০ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫০ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের গহনার দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
কবে থেকে বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, জানালেন প্রতিমন্ত্

কবে থেকে বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, জানালেন প্রতিমন্ত্