ঢাকা | বঙ্গাব্দ

দেশের দুই সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, দৃঢ়তার সাথে রুখে দিলো বিজিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 25, 2026 ইং
দেশের দুই সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, দৃঢ়তার সাথে রুখে দিলো বিজিবি ছবির ক্যাপশন:
ad728

স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ জুলাই) ভোর পাঁচটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের নদী পথে নারী-পুরুষসহ আটজনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল ও স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে কঠোর অবস্থান নিয়ে তাদেরকে বাধা দেয়। এতে আবারো ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয় তারা।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তেও বিএসএফের পুশ ইনের চেষ্টাও ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার চাড়ালডাঙ্গা এলাকায় সাতজনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। বিজিবির টহল দলের বাধায় তারা ভারতীয় অংশে অবস্থান করছে। 

১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, কোনো অবস্থাতেই বাংলাদেশে পুশ ইন মেনে নেয়া হবে না। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
পুশইন বন্ধে ভারত সরকারকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র

পুশইন বন্ধে ভারত সরকারকে ১২-১৩টি চিঠি দেওয়া হয়েছে: পররাষ্ট্র