ঢাকা | বঙ্গাব্দ

উয়েফা সুপার কাপে আজ মুখোমুখি পিএসজি-অ্যাস্টন ভিলা  

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
উয়েফা সুপার কাপে আজ মুখোমুখি পিএসজি-অ্যাস্টন ভিলা   ছবির ক্যাপশন:
ad728

মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ বিজয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। সালসবুর্কের রেড বুল অ্যারেনায় আজ সে লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফরাসি জায়ান্ট পিএসজি এবং ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। 

লুইস এনরিকের কোচিংয়ে পরপর দুই মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন পিএসজি সব দিক থেকেই শিরোপার ফেবারটি। তবে ফরাসি চ্যাম্পিয়নদের কোচ উয়েফা সুপার কাপ ধরে রাখতে মরিয়া হলেও শিরোপার লড়াইয়ে খুব ভালো মানের ফুটবল আশা করছেন না। কারণটা, যথাযত প্রস্তুতি নিতে না পারা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৫ জন খেলোয়াড়ের বেশ কজন বলতে গেলে অনুশীলনই করেনি। যারা অনুশীলন করেছে, তারাই খেলবে। প্রস্তুতির বিবেচনায় এমনটা হওয়া উচিৎ নয়। সংবাদ সম্মেলনে বলেছেন, বোচ এনরিক। 

গত মৌসুমে টাইব্রেকারে টটেনহামকে হারিয়ে প্রথমবার সুপার কাপ জেতা পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও আর্সেনালকে টাইব্রেকারে হারায়। ইউরোপা লিগের ফাইনালে ফ্রেইবুর্গকে ৩-০'তে উড়িয়ে দেওয়া অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি নতুন আঙ্গিকের সুপার কাপ ঘরে তুলতে মরিয়া। ইংলিশ ক্লাবটিও ১৯৮২ সালে একবার এই শিরোপা জিতেছিলো।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী 

রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী