ঢাকা | বঙ্গাব্দ

আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করলো মালয়েশিয়া

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 29, 2026 ইং
আন্তর্জাতিক উদ্বেগের মধ্যেই মিয়ানমারে প্রত্যাবাসন শুরু করলো মালয়েশিয়া ছবির ক্যাপশন:
ad728

আন্তর্জাতিক মহলের আপত্তির প্রতি সম্মান না দেখিয়ে মিয়ানমার সরকারে সাথে ব্যাপক আকারে সমঝোতার করে মালয়েশিয়া। মূলত এই সমঝোতায় ভর করে প্রত্যাবাসন কার্যক্রম শুরু হলো। রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ আমলে না নেওয়ায় শুরু থেকে একে বিতর্কিত হিসেবে দেখা হচ্ছে। যদিও, মালয়েশিয়ার দাবি, স্বেচ্ছায় দেশে ফেরত যাচ্ছেন মিয়ানমারের নাগরিকরা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) অন্তত এক হাজার ৫০০ নারী-পুরুষকে নিয়ে একাধিক বাস মালয়েশিয়ার লুমুত নৌ ঘাঁটিতে পৌছায়। কঠোর নিরাপত্তা নিশ্চিত করে তাদের জাহাজে তুলে দেওয়া হয়। রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন নিশ্চিত করতে একাধিক দেশ সহায়তা করেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। তবে প্রত্যাবাসন শুরুর প্রথম বহরে কোন রোহিঙ্গা আছে কি না তা খোলাসা করা হয়নি। 

জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআরের পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে মালয়েশিয়ায় আশ্রিত আছেন কমপক্ষে এক লাখ ৯৩ হাজার রোহিঙ্গা। ২০২১ সালে মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর নিরাপত্তাহীনতায় দেশ ছাড়ে লাখ লাখ রোহিঙ্গা। 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
বাংলাদেশ ব্যাংক থেকে বড় সুখবর পেলেন ফ্রিল্যান্সাররা

বাংলাদেশ ব্যাংক থেকে বড় সুখবর পেলেন ফ্রিল্যান্সাররা