ঢাকা | বঙ্গাব্দ

মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়া প্রসঙ্গে যা জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়া প্রসঙ্গে যা জানালেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ছবির ক্যাপশন:
ad728

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সফররত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

শামা ওবায়েদ বলেন, মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে কোনো প্রস্তাব এলে সেটি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে। দেশের জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে আইপিইউ মহাসচিবের সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সংসদে তরুণ সংসদ সদস্যদের উপস্থিতিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন আন্দা ফিলিপ। বাংলাদেশের সংসদে তরুণদের অংশগ্রহণকে তিনি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের সংসদীয় কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে আইপিইউর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও কার্যকর ও বিস্তৃত করার বিষয়ে সরকার আগ্রহী।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা