ঢাকা | বঙ্গাব্দ

জাতীয় পে স্কেল-২০২৬: সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 19, 2026 ইং
জাতীয় পে স্কেল-২০২৬: সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী ছবির ক্যাপশন:
ad728

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে অর্থ মন্ত্রণালয় ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ জারি করেছে। এর মাধ্যমে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর পরিবর্তে ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন স্কেল কার্যকর করা হয়েছে।

যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না গেজেট অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে কর্মরত ব্যক্তিরা জাতীয় বেতন স্কেল-২০২৬-এর আওতায় থাকবেন না।

এ ছাড়া প্রতিরক্ষা প্রাক্কলন থেকে বেতন পাওয়া বেসামরিক কর্মচারী ছাড়া প্রতিরক্ষা সার্ভিসে নিয়োজিত কর্মচারীরাও এই আদেশের বাইরে থাকবেন। একইভাবে পুলিশ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কর্মচারীদের ক্ষেত্রেও নতুন পে স্কেল প্রযোজ্য হবে না।

রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের নির্দিষ্ট শ্রেণির শ্রমিক, শিক্ষানবিশ ও প্রশিক্ষণার্থীদের নতুন বেতন স্কেলের আওতামুক্ত রাখা হয়েছে।

এ ছাড়া আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ব্যক্তি, দৈনিক ভিত্তিতে নিয়োজিত সাময়িক শ্রমিক এবং চুক্তিভিত্তিক বা খণ্ডকালীন কর্মীরাও জাতীয় বেতন স্কেল-২০২৬-এর সুবিধা পাবেন না।

অর্থাৎ, নতুন বেতন স্কেল সাধারণভাবে প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োজিত কর্মচারীদের জন্য প্রযোজ্য হলেও গেজেটে নির্দিষ্ট করে দেওয়া এসব শ্রেণির কর্মচারী এর বাইরে থাকবেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

এক ট্রিলিয়ন ডলার অর্থনীতির জন্য কাজ করছে সরকার : অর্থমন্ত্রী