ঢাকা | বঙ্গাব্দ

সারাদেশে হত্যা-সহিংসতায় জনমনে আতঙ্ক

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
সারাদেশে হত্যা-সহিংসতায় জনমনে আতঙ্ক ছবির ক্যাপশন:
ad728

বিশ্লেষকরা বলছেন, আইন-শৃঙ্খলা বাহিনী আর বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে এ সব ঘটাচ্ছে। 

৩০ জুলাই দুপুর তিনটায় উত্তরার দক্ষিণখান ফায়দাবাদ জামতলার এক বাসায় গ্রিল কেটে গৃহবধূকে শ্বাসরোধ হত্যা করে দুর্বৃত্তরা। স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় তারা। 

ওইদিনই বিকাল পৌনে ছয়টার দিকে একই এলাকায় ঘুমন্ত অবস্থায় একাত্তর বছর বয়সী এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করে তারই দুসম্পর্কের এক নাতি। পরিবারের দাবি, টাকা দিতে রাজি না হওয়ায় ওই বৃদ্ধা হত্যার শিকার হন । 

রাজধানীতে একের পর এক খুন- সহিংসতার ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক তথ্য বলছে, গেলো ছয় মাসে শুধু রাজনৈতিক সহিংসতায় নিহত হয়েছেন অন্তত ৫৬ জন। এসময় মব সহিংসতা ও গণপিটুনীর ঘটনায় নিহত হয়েছেন ১৩৩ জন, আর ধর্ষণের শিকার হয়েছেন ৪০৪ জন নারী। ধর্ষণের পর হত্যার শিকার ১৭ জন।

 যদিও পুলিশের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করছে আইনশৃঙ্খলা বাহিনী। 

এদিকে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণেই চিহ্নিত অপরাধীরা জামিনে বের হয়ে অপরাধে জড়াচ্ছে ফের। অপরাধ নিয়ন্ত্রণে সরকারকে আরো সচেষ্ট হবার পরামর্শ অপরাধ বিশেষজ্ঞের। 

হত্যাসহ বিভিন্ন অপরাধের বেশিরভাগের পেছনেই রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজির মতো ঘটনা।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’