ঢাকা | বঙ্গাব্দ

পানিতে ডুবে আছে বিদ্যালয়ের খেলার মাঠ, সহশিক্ষা থেকে বঞ্চিত শত শত শিক্ষার্থী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 22, 2026 ইং
পানিতে ডুবে আছে বিদ্যালয়ের খেলার মাঠ, সহশিক্ষা থেকে বঞ্চিত শত শত শিক্ষার্থী ছবির ক্যাপশন:
ad728

স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টিপাত হলেই মাঠে পানি জমে যায়। পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সেই পানি দীর্ঘ সময় ধরে মাঠে আটকে থাকে। এতে মাঠটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। মাঠজুড়ে পানি ও আগাছা ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীরা টিফিনের সময়ও মাঠে যেতে পারে না।

অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. সায়েম ফরাজী বলেন, “মাঠে দীর্ঘদিন পানি জমে থাকায় আমরা খেলাধুলা করতে পারি না। টিফিনের সময়ও মাঠ ব্যবহার করা সম্ভব হয় না। এতে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।”

নবম শ্রেণির শিক্ষার্থী সাইমুন হোসেন বলেন, “বর্ষা মৌসুমে মাঠের অবস্থা আরও খারাপ হয়ে যায়। পানি ও আগাছায় মাঠ ভরে থাকে। দ্রুত জলাবদ্ধতা দূর করে মাঠটি খেলার উপযোগী করার দাবি জানাই।”

শুধু শিক্ষার্থীরাই নয়, বিষয়টি নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরাও। শিক্ষার্থীর অভিভাবক মো. সালাম ফরাজী বলেন, “খেলার মাঠ না থাকায় শিশুরা দিন দিন মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইসের প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত মাঠ সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।”

প্রাক্তন শিক্ষার্থী এইচ এম বাদল  বলেন, “রাজাপুর মাধ্যমিক বিদ্যালয় এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরে মাঠটি জলাবদ্ধ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”

বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মো. আসরাফুল ইসলাম খান বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। কিন্তু জলাবদ্ধতার কারণে বিদ্যালয়ের মাঠটি বর্তমানে খেলাধুলা, সমাবেশ ও অন্যান্য শিক্ষা-সহায়ক কার্যক্রম পরিচালনার জন্য অনুপযোগী হয়ে পড়েছে।”

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, “মাঠের জলাবদ্ধতার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করা হয়েছে। পানি নিষ্কাশন ও মাঠ সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হলে শিক্ষার্থীরা আবার স্বাভাবিকভাবে খেলাধুলা ও অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারবে।”

এদিকে দ্রুত মাঠ সংস্কার এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থার দাবিতে সোচ্চার হয়েছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে শিক্ষার্থীদের শিক্ষা, খেলাধুলা এবং শারীরিক-মানসিক বিকাশ আরও ব্যাহত হবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করব

সরকার সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে জুলাই সনদ বাস্তবায়ন করব