ঢাকা | বঙ্গাব্দ

বিদায়ী ম্যাচের আগে ড্যাশিং লুকে ক্যাম্পে এলেন মেসি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 5, 2026 ইং
বিদায়ী ম্যাচের আগে ড্যাশিং লুকে ক্যাম্পে এলেন মেসি ছবির ক্যাপশন:
ad728

দুই দিন রোজারিওতে থাকার পর বুয়েনস এইরেসে ফেরেন মেসি। এরপর সরাসরি এএফএর অনুশীলন কেন্দ্রে গিয়ে কোচ লিওনেল স্কালোনির অধীনে অনুশীলনে যোগ দেন তিনি।

এর আগে এই আন্তর্জাতিক সূচিতে বলিভিয়ার বিপক্ষে কর্দোবায় এবং বুরকিনা ফাসোর বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে খেলেননি মেসি। তবে বেনিনের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১১টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা।

জাতীয় দলের হয়ে সম্ভাব্য শেষ ম্যাচ উপলক্ষে মেসির জন্য থাকছে বিশেষ জার্সিও। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা রঙের এই জার্সিতে থাকবে দুটি বড় আকাশি নীল উল্লম্ব স্ট্রাইপ এবং মাঝখানে সাদা অংশ। কেন্দ্রে থাকবে আর্জেন্টিনার পতাকার সূর্যের প্রতীক। মেসির নাম ও জার্সি নম্বর লেখা থাকবে সোনালি রঙে।

আর্জেন্টিনা দল রোববার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অনুশীলন করেছে। সোমবার হবে বেনিন ম্যাচের আগে শেষ অনুশীলন। ম্যাচের আগে মেসি ও কোচ স্কালোনি সংবাদমাধ্যমের মুখোমুখি হতে পারেন বলেও জানা গেছে।

এদিকে মেসির দলের ক্যাম্পে যোগ দেওয়ার ছবি নিয়ে মজাও করেছেন এএফএর সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া। মেসির পরনে থাকা সানগ্লাস নিয়ে রসিকতা করে পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের আলিঙ্গনের একটি ছবি পোস্ট করেন তিনি।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী 

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী