ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 5, 2026 ইং
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছবির ক্যাপশন:
ad728

শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আলোচনা চলমান। তবে সফরের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।’

হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সুসম্পর্ক থাকাই উচিত।

প্রতিমন্ত্রী বলেন, কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে বুঝা যাবে। তবে প্রধানমন্ত্রী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জ্বালানি খাতকে। জ্বালানি খাতের সঙ্কট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

মক্কা চুক্তি প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, মক্কা চুক্তি নিয়ে আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে থাকছে।  


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি, মাদক পরীক্ষায় ধরা

গায়ানায় ফেরি দুর্ঘটনায় ২৭ জনের প্রাণহানি, মাদক পরীক্ষায় ধরা