ঢাকা | বঙ্গাব্দ

এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ!

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 10, 2026 ইং
এক ভিসায় মধ্যপ্রাচ্যের ৬ দেশ! ছবির ক্যাপশন:
ad728

সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ‘সিকিউরিটি অ্যান্ড হিস্ট্রি ডায়ালগ ২০২৬’-এর একটি বিশেষ অধিবেশনে এ তথ্য জানান গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইবি। তিনি জানান, বহুল প্রতীক্ষিত এই ইউনিফাইড ভিসা সুবিধা খুব শীঘ্রই আলোর মুখ দেখবে, যা আন্তর্জাতিক পর্যটকদের জন্য এই অঞ্চলের দেশগুলোতে যাতায়াত আরও সহজ করবে।

একক ভিসার আওতায় বিদেশী পর্যটকরা যৌথভাবে ছয়টি দেশে প্রবেশের সুযোগ পাবেন। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত।

তবে এই ভিসার চূড়ান্ত চালুর তারিখ, আবেদন প্রক্রিয়া, ফি কিংবা এর মেয়াদ কত দিন হবে- সে বিষয়ে বিস্তারিত কিছু এখনও ঘোষণা করা হয়নি। বর্তমানে জিসিসিভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহ এটি বাস্তবায়নে কাজ করছে।

সূত্র: খালিজ টাইমস 


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী