ভূমধ্যসাগরে নৌকাডুবি: মৃতদের মধ্যে ৪ জন সুনামগঞ্জের
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 29, 2026 ইং
ছবির ক্যাপশন:
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৮ মার্চ) বিকালে পরিবারের সদস্যরা এ তথ্য জানতে পারেন। একই বোটে থাকা দিরাই উপজেলার আরেক যুবক ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন স্বজনরা। নিহতরা হলেন—দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারাপাশা গ্রামের মো. নুরুজ্জামান সরদার (৩০), সাজিদুর রহমান (২৮), সাহান এহিয়া (২৫) এবং রাজানগর ইউনিয়নের মুজিবুর রহমান (৩৮)। স্থানীয়দের বরাতে জানা গেছে, সাগরে খাবার ও পানির সংকটে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে কয়েকজন মারা যান। পরে তাদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয় বলে দাবি করা হয়েছে। এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, দিরাই উপজেলার চারজনের মৃত্যুর খবর তারা বিভিন্ন মাধ্যমে শুনেছেন, তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ছয় দিন সাগরে ভেসে থাকার পর গ্রিসের উপকূলে অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। উদ্ধার করা হয়েছে ২১ জন বাংলাদেশিসহ মোট ২৬ জনকে।
নিউজটি পোস্ট করেছেন :
বসির আহমেদ
কমেন্ট বক্স