ঢাকা | বঙ্গাব্দ

মিরপুরে পাত্তাই পেল না মালয়েশিয়া, বাংলাদেশ এইচপি টিমের বড় জয়

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
মিরপুরে পাত্তাই পেল না মালয়েশিয়া, বাংলাদেশ এইচপি টিমের বড় জয় ছবির ক্যাপশন:
ad728

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ এইচপি। ওপেনার জাওয়াদ আবরারের ১৮ বলে ২৮ রানের ইনিংসে আসে দ্রুত রান। তবে অন্য প্রান্তে জিসান আলম ৭ বল খেলে কোনো রান না করেই ফেরেন।

জাওয়াদ ফেরার পর আরিফুল ইসলাম করেন ১২ বলে ১৫ রান। প্রীতম কুমার ৭ বলে ৪ এবং সাব্বির রহমান ১২ বলে ১৪ রান করে আউট হন।

এরপর আবদুল গাফফার সাকলাইন ও এস এম মেহেরব হোসেন মিলে ইনিংস সামাল দেন। সাকলাইন ২৬ বলে ৩২ রান করে ফিরলেও শেষদিকে মেহেরবের ব্যাটে গতি পায় বাংলাদেশের ইনিংস। ২২ বলে ৪০ রান করেন তিনি। আবু হায়দার রনি করেন ৩ বলে ১ রান। নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রানে থামে বাংলাদেশ এইচপির ইনিংস।

জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে মালয়েশিয়া। প্রথম বলেই নাজমুস সাকিবকে গোল্ডেন ডাকে ফেরান আবু হায়দার রনি। এরপর আসলাম খান বিন মালিকও কোনো রান না করে সাজঘরে ফেরেন।

তিন নম্বরে নামা আহমেদ আকীল ওয়াহিদ কিছুটা প্রতিরোধ গড়েন। ২৫ বলে ২৯ রান করেন তিনি। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। ১০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৪২ রান।

মোহাম্মদ আমির আজিম ও বিজয় উনি কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। বিজয় ১৫ বলে ১৪ রান করে আবদুল গাফফার সাকলাইনের শিকার হন। ২২ বলে ১৫ রান করা আজিমকে ফেরান মোহাম্মদ রুবেল হাসান।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি মালয়েশিয়া। ৬৩ রানের মধ্যেই ৮ উইকেট হারানোর পর শেষ পর্যন্ত ৬৯ রানেই অলআউট হয় তারা। ফলে ৮৯ রানের বড় জয় নিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি।

বাংলাদেশের বোলারদের মধ্যে রাকিবুল হাসান ও মোহাম্মদ রুবেল হাসান নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার রনি, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন ও এস এম মেহেরব হোসেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
শাহজালাল মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠ

শাহজালাল মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠ