ঢাকা | বঙ্গাব্দ

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 21, 2026 ইং
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ছবির ক্যাপশন:
ad728

বাজুসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকায়।

অন্যদিকে, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে, গত ১৩ অক্টোবর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিলো বাজুস। তার আগে গত ৯ অক্টোবর প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।

এদিকে, স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপাও আগের দামে বিক্রি হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে চার হাজার ১৯৯ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম তিন হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের তিন হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৬২৪ টাকা।

বাজুসের পরবর্তী মূল্য সমন্বয়ের ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দামে সোনা ও রুপা বিক্রি কার্যকর থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ফ্রান্সের পর এবার বেলজিয়ামেও বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী আটক

ফ্রান্সের পর এবার বেলজিয়ামেও বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী আটক