দীনেশ ত্রিবেদী বলেন, ‘যা করা প্রয়োজন, মিশন তা অবশ্যই করবে। আমাদের স্লট আগে প্রতিদিন খোলা হতো। এতে রোগীদের অনেক অসুবিধা হতো। পরে আমরা সেটি এক সপ্তাহ করে দিয়েছিলাম। এর অভিজ্ঞতা অনেক ভালো হয়েছে। এবার সেটিকে ১৫ দিন করেছি।’
তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে, যারা ভিসার আবেদন করছেন, তাঁদের যেন ন্যূনতম সমস্যা হয়। এটাই আমাদের অগ্রাধিকার।’
হাইকমিশন জানিয়েছে, রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং খোলা থাকবে।
বসির আহমেদ