ঢাকা | বঙ্গাব্দ

মেসি ‘ফুটবল ঈশ্বর’: কাসেমিরো

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 31, 2026 ইং
মেসি ‘ফুটবল ঈশ্বর’: কাসেমিরো ছবির ক্যাপশন:
ad728

আর নাম লিখিয়েই একসময়ের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির ভূয়সী প্রশংসা করলেন তিনি। লা লিগায় তার সাবেক প্রতিদ্বন্দ্বীকে ‘ফুটবলের ঈশ্বর’ বললেন কাসেমিরো। নতুন ক্লাবে নাম লিখিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘অবশ্যই আমি এখানে এসেছি মেসি ও ইন্টার মিয়ামিকে সাহায্য করতে। সে ফুটবলের অন্যতম ঈশ্বর, বরং ফুটবলের ঈশ্বরই। আমি তার সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই, তাকে জিততে সাহায্য করতে চাই, তাকে আরও মহান করে তুলতে চাই।’   

রিয়াল মাদ্রিদ ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে চার বছর কাটানোর পর মিয়ামিতে যোগ দিয়ে অভিষেকও করে ফেলেছেন কাসেমিরো। শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ে ‘দ্য হেরনস’দের হয়ে প্রথমবারের মতো মাঠে নামেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোতে দুই কাসেমিরো ও মেসি একে-অপরের বিপক্ষে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার মেসির সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন কাসেমিরো। লা লিগার স্মৃতি মনে করে তিনি বলেন, ‘আমি জানি, তাকে থামানো অসম্ভব। আমি কখনোই সেটা করতে পারিনি। সব সময়ই সতীর্থদের সাহায্য লাগতো। আর তার সঙ্গে মাত্র দুইটি অনুশীলন সেশন করেই বুঝে গেছি, তাকে থামানো এখনও অসম্ভব।’

এদিকে, কাসেমিরোর হাতে ইন্টার মায়ামির গোলাপি জার্সি তুলে দেওয়ার সময় ক্লাবটির সহ-মালিক হোর্হে মাস এমএলএসের চলমান তদন্তে কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।


নিউজটি পোস্ট করেছেন : বসির আহমেদ

কমেন্ট বক্স
ট্রেনে ফিরতি যাত্রা: ১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ

ট্রেনে ফিরতি যাত্রা: ১ জুনের টিকিট বিক্রি হচ্ছে আজ